slider

কাপ্তাই লেকে অবৈধ দখল বন্ধে অভিযান চালিয়েছে বাঘাইছড়ি প্রশাসন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাপ্তাই লেকের কাচালং নদীর অংশে অবৈধ দখল বন্ধে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন দিনব্যাপী অভিযান চালিয়েছে । মহামান্য হাইকোর্ট এর আদেশ বাস্তবায়নের লক্ষে ১ ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। এসময় বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেনস, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের দায়ের করা রিট পিটিশন এর ফলে, রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে আজকে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্লা, কালাপাকুইজ্জা, পাবলাখালী, হোসেন পুর এলাকায় কাপ্তাই লেকের অংশে অভিযান পরিচালনা করা হয়। কেও যাহাতে নতুন করে কোন ধরনের স্থাপনা তৈরি করতে না পারে তার জন্য নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অর্ধশতাধিক অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button