slider

কাপাসিয়ায় স্কাউট ও কাব ইউনিট লিডার বেসিক কোর্স সমাপ্ত

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া প্রিনিধি : বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আয়োজনে ৫০৪তম স্কাউট ও ৭৯০তম কাব ইউনিট লিডার বেসিক কোর্স গত ৩-৭ ডিসেম্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাইলজোর, কাপাসিয়া, গাজীপুর অনুষ্ঠিত হয়। সমাপনী ও তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
স্কাউট শাখায় কোর্স লিডার ছিলেন স্কাউটার মো. সামসুর রহমান এলটি। কাব শাখায় কোর্স লিডার ছিলেন শাহানাজ বেগম এলটি। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা কমিশনার সানোয়ার হোসেন। এ প্রশিক্ষণ কোর্সে স্কাউট শাখায় ৪০ ও কাব শাখায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। স্কাউট শাখায় ১০ জন ও কাব শাখায় ১০ জন প্রশিক্ষক সুচারুরূপে এ প্রশিক্ষণ কোর্সে দায়িত্ব পালন করেন। স্কাউট শাখায় প্রশিক্ষক ও অডিটর ছিলেন স্কাউটার হোসেন শরীফ আহমেদ এএলটি ও স্কাউটার মো. রেজাউল ইসলাম এএলটি। কোর্স সচিব ছিলেন স্কাউটার মো. মঞ্জুরুল আলম সিএএলটি। কাউন্সিলর ছিলেন স্কাউটার মো. শহীদুল্লাহ আজাদ উডব্যাজার, স্কাউটার মো. আলতাফ হোসেন, স্কাউটার রোজী সিদ্দিকা উডব্যাজার, স্কাউটার রেহানা পারভীন উডব্যাজার, স্কাউটার চন্দ্র শেখর রায় উডব্যাজার। কোয়াটার মাস্টার ছিলেন স্কাউটার শাহ জামান মাসুম উডব্যাজার। কাব শাখায় প্রশিক্ষক ছিলেন স্কাউটার মো. রফিকুল ইসলাম এএলটি, স্কাউটার মো. আমান উল্লাহ এএলটি, স্কাউটার ফাতেমা জোহরা (সিএএলটি সস্পন্ন), স্কাউটার মাহমুদা নাসরিন উডব্যাজার, স্কাউটার গোলাম কিবরিয়া উডব্যাজার, স্কাউটার মোহাম্মদ দুলাল মিয়া, উডব্যাজার, স্কাউটার রাশিদা ইয়াছমিন উডব্যাজার, স্কাউটার মোহাম্মদ এনামুল কবির উডব্যাজার, স্কাউটার মোহাম্মদ এনামুল কবীর উডব্যাজার প্রমুখ।
কাপাসিয়া উপজেলা স্কাউট কে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই আমাদেরকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button