slider

কাপাসিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় সিমিন হোসেন রিমি এমপি

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনের চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি’র সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কুশল বিনিময় করেছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে গভীর সন্ধা পর্যন্ত কাপাসিয়া উপজেলার টোক, বারিষাব, সিংহশ্রী, ঘাগটিয়, রায়েদ, কড়িতাহা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখার সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, জেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এম এ জলিল, শফিকুল হাকিম মোল্লা হিরন ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আমির হামজা প্রমূখ।
বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে সিমিন হোসেন পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর ফুফাতো ভাই ঈগল প্রতীকের আলম আহমদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button