slider

কাপাসিয়ায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় চাল রাখার ক্ষেত্রে পাটজাত মোড়কের (বস্তা) পরিবর্তে প¬াস্টিক ব্যবহার করার দায়ে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮মার্চ দুপুরে উপজেলার কাপাসিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন।
গাজীপুরের পাট অধিদপ্তরের মুখ্য পাট পরিদর্শক শিমু আক্তার জানান, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০”নিশ্চিতে কাপাসিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইন অমান্য করে চাল রাখার ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহার না করে প¬াস্টিকের মোড়ক ব্যবহার করায় মেসার্স নুরুল আমিন ট্রেডার্সকে ৭ হাজার, বনিক ব্রাদার্স কে ১৫ হাজার, মেসার্স খন্দকার ট্রেডার্সকে ১০ হাজার, মদিনা অটো রাইস মিলকে ২ হাজার, চাল ব্যবসায়ী রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলাব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মুখ্য পাট পরিদর্শক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button