slider

কাপাসিয়ায় নেশার টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় বীর মুক্তিযোদ্ধার ছেলে নেশার টাকা না পেয়ে নিজ বসত বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এতে বাড়ির ৫ টি রুম পুড়ে যায় । 

অভিযুক্ত ছেলের নাম কামরুজ্জামান (২৫)। সে বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন খাঁন এর ছেলে। 

বৃহস্পতিবার দুপুর ২ টায় কাপাসিয়া থানার সূর্য্যনারায়নপুর দক্ষিণ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন খাঁন এর বসত বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

কাপাসিয়া থানার ওসি মো.আবু বকর মিয়া এ তথ্য জানান। 
তিনি বলেন, অগ্নিসংযোগ এর খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন খাঁন এর বরাত দিয়ে ওসি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন খাঁনের ছেলে তাকে বিভিন্ন ভাবে টাকার জন্য চাপ প্রয়োগ করছে। তিনি আমার কাছে আইনগত সহযোগিতা চেয়েছেন। আজকে ছেলে কামরুজ্জামান (২৫) কে নেশার  টাকা না দেওয়ার কারণে নিজ বসত বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। 

তিনি বলেন,ছেলেটিকে খোঁজে বের করার চেষ্টা করছি। 

প্রতিবশিরা জানায়, ওই মুক্তিযোদ্ধা তার ছেলেকে নিয়ে মহাবিপদে আছে। গত ছয় মাস আগে ছেলেকে মাদকাসক্ত থেকে বিরত রাখতে রিহাব সেন্টার দিয়েছিলো। ওই রিহাব সেন্টার থেকে এসে সে আরো বেশি বেপোরায়া হয়েছে। আজকে বাড়ীটা পুড়ে ফেলেছে।  

কাপাসিয়া থানার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার সার্ভিসের শাহজাহান  জানান,মুক্তিযোদ্ধার বসত বাড়ির ৫টি রুমে অগ্নিসংযোগ করার কারণে ঘরের থাকা আসবাবপত্র  আগুনে পুড়ে যায় । যাহা আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লক্ষ টাকা হতে পারে বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button