slider

কাপাসিয়ায় উদীচী’র ১২৪তম নজরুল জন্ম জয়ন্তী পালন

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উদীচী’র আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশত চব্বিশ তম জন্ম জয়ন্তী উপলক্ষে কবির জীবন সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ২৮ মে শনিবার উদীচী কাপাসিয়ার কলেজ রোড কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

উদীচী কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি নুরুল আমীন সিকদারের সভাপতিত্বে উদীচী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মিয়া, সাবেক উপাধ্যক্ষ আমজাদ হোসেন, উদীচীর জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য ও বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী চম্পারানী দাস, শিক্ষক নেতা আশরাফুল আলম খান, মেহেদী হাসান, চন্দন রক্ষিত, রানা মাসুদ, মতিউর রহমান প্রমুখ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

শেষে সত্যেন সেন অ্যাকাডেমি’র শিক্ষার্থী মারুফ, একা, সাইফ সাইফুল সহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় নজরুল সঙ্গীত ও আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button