কাপাসিয়ায় “স্বল্পোন্নত” হতে ‘উন্নয়নশীল’ দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে “স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ” বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের বালুর মাঠ এ অনুষ্ঠান হয় ।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি,
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এম নাসিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিমিন হোসেন রিমি এমপি বলেন, আজকের শপথ হবে দূর্নীতি মুক্ত বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্যের কথা বলে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উত্তরণ।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।




