sliderস্থানিয়

কাপাসিয়ায় শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মে বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়।

ব্র্যাক জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে সবায় প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা.তামান্না তাসনীম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের কর্মকর্তা হামিদা আহসান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আরিফ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা যুব উন্নয়ন অফিসার এজাজ মিয়া, প্রধান শিক্ষক আফরোজা সুলতানা,সাংবাদিক নূরুল আমীন সিকদার, ব্র্যাকের হাবিবুর রহমান, তাজুল ইসলাম, ফারহানা তাজনিন,রামচন্দ্র দাস,।

শিখা প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা” এই প্রকল্পটি ‘ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদি প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত চলবে। প্রকল্পটি গাজীপুর জেলায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক প্লেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী শিশুদের জন্য যৌন ও লিঙ্গ- ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা শক্তিশালী করতে ৫৫ টি মাধ্যমিক বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করবে।

সভায় মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা, প্রধান শিক্ষক, সাংবাদিক সহ ব্র্যাক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

বক্তারা ব্র্যাক শিখা প্রকল্পের সহায়তায় কী ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিয়ে বুলিং ও রিপোটিং এন্ড রেসপন্ডিংএ সচেতন হয়ে কাজ করবেন এবং বিদ্যালয়কে নির্যাতন মুক্ত, নিরাপদ কর্মস্থল তৈরিতে কাজ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ছাত্র-ছাত্রীদের চলার পথে ঝুঁকি ম্যাপ তৈরি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার করার অভিপ্রায় নিয়ে সভায় উপস্থিত অন্যান্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এ ছাড়াও উক্ত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button