
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার চামুরখি চেরাগআলী মার্কেট সংলগ্ন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা,জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, অ্যাডভোকেট মো. সোলায়মান দর্জী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হালিম ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম মড়ল, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান মোল্লা প্রমুখ। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান মোল্লা অনুষ্ঠান পরিচালনা করেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক ইমরান হোসেন শিশিরসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক পরিবেশ ও জীবনমান উন্নয়নে বিএনপি দীর্ঘ সময় সংগ্রাম করেছে। দল সরকার গঠন করতে পারলে কাপাসিয়ার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি জানান,বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি,পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, মা-বোনদের সামাজিক নিরাপত্তা জোরদার, বয়স্ক ও বিধবা ভাতার পরিধি বৃদ্ধি, শিক্ষার উন্নয়ন ও উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত, মাদকমুক্ত সমাজ গঠন এসব বিষয়ে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করা হবে।
এ সময় তিনি তার প্রয়াত পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহের এলাকার উন্নয়নমূলক কাজের কথা স্মরণ করে অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্থানীয় মা-বোনদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি এবং নির্বাচনে বিজয়ী হলে কাপাসিয়ার সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা ডা. মো. মোশারফ হোসেনের তত্ত্বাবধানে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।




