কানাডার আন্তর্জাতিক নাট্যোৎসবে দু’টি পুরষ্কার অর্জন করল ‘কঞ্জুস’

কানাডার নোভা স্কশিয়ায় অনুষ্ঠিত ‘লিভারপুল ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভালে অংশগ্রহণ করে লোক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা তারিক আনাম খান রূপান্তরিত এবং লিয়াকত আলী লাকী নির্দেশিত নাটক ‘কঞ্জুস’।
গত ২০ অক্টোবর লিভারপুলের ঐতিহ্যবাহী ‘এস্টর থিয়েটার স্টেজ’-এ কঞ্জুসের ৭১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উৎসবে বিশ্বের দশটি দেশের নির্বাচিত নাটকসমূহ প্রদর্শিত হয়। উল্লিখিত উৎসবে অংশগ্রহণের জন্য লোক নাট্যদলের ১২ সদস্যের একটি দল গত ১৭ অক্টোবর ২০১৮ কানাডায় পৌছায়।
দলের অধিকর্তা লিয়াকত আলী লাকীর নেতৃত্বে উৎসবে অংশগ্রহণ করেন স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, সাবিনা বারী লাকী, সামসুদ্দিন আহমেদ সাগর, মনিরুল হক সরকার, রুবেল শঙ্কর, আজিজুর রহমান সুজন, মাস্উদ সুমন, খাদিজা মোস্তারী মাহিন, পলি কুজুর ও শাহরিয়ার কামাল।
উক্ত উৎসবে বিশ্বের দশটি দেশের মধ্যে বাংলাদেশ ৪টি ক্যাটাগরিতে নমিনেশন পায়। নমিনেশনগুলো হলো- ‘আউটস্ট্যান্ডিং মেইল অ্যাকটর’ (স্বদেশ রঞ্জন দাসগুপ্ত), ‘আউটস্ট্যান্ডিং সাপোর্টিং অ্যাকটর-২জন’ (আজিজুর রহমান সুজন এবং মাস্উদ সুমন) ‘আউটস্ট্যান্ডিং ভিজ্যুয়াল প্রডাকশন (কঞ্জুস)।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যালিফেক্সের মাননীয় গভর্নর, কাউন্সিলর এবং সম্মানিত ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ ইতোমধ্যে ৭১৪তম মঞ্চায়ন সম্পন্ন করেছে। কানাডার উৎসবে নাটকটির ৭১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে দেশের বিভিন্ন এলাকা সহ ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছে। একাধিক আন্তর্জাতিক উৎসবে অর্জন করেছে সম্মানজনক পুরষ্কার। উৎসবে অংশগ্রহণ শেষে লোক নাট্যদলের সদস্যরা কানাডা’র টরন্টো এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাভাষী সংষ্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পূর্বপশ্চিম।




