আন্তর্জাতিক সংবাদ

কাতারের সমর্থনে ইরান-তুরস্ক

কাতারের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়ে রোববার নতুন একটি চুক্তি করেছে তুরস্ক ও ইরান। সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি উপসাগরীয় দেশের অবরোধের পরিপ্রেক্ষিতো ক্ষুদ্র দেশটিকে সহযোগিতা করতেই এই উদ্যোগ আঙ্কারা ও তেহরানের।
গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক রিপোর্টে এই চুক্তির বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চুক্তির বিষয়বস্তুর মধ্যে রয়েছে ‘তিন দেশের মধ্যে পণ্য বিনিময়ে সহযোগিতা করতে একটি যৌথ কমিটি’ করা হবে। এতে আরো বলা হয়েছে, দেশ তিনটির উদ্দেশ্যে হচ্ছে ইরান ও তুরস্ক থেকে কাতারে পণ্য পাঠানোর সব বাধা দূর করা।
কাতারের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের মূল কারণ ইরানের সাথে দেশটির সম্পর্ক। সৌদি আরব ও ইরানের মধ্যে বৈরিতার কারণেই রিয়াদ চায় না দোহা বা অন্য কোনো আরব রাষ্ট্র তেহরানের সাথে সম্পর্ক রাখুক। এর জের ধরেই গত জুনে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সম্পর্ক ছিন্ন করে কাতারের সাথে। তাদের প্রধান অভিযোগ ছিল সন্ত্রাসবাদে সমর্থন ও ইরানের সাথে সম্পর্ক রক্ষা। অবশ্য কাতার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এই সঙ্কটের পর থেকেই কাতারকে সহযোগিতা করতে উদ্যোগ নিয়েছে তুরস্ক ও ইরান। এই দু’টি দেশের বাণিজ্য সহযোগিতায় বেশ ভালোভাবেই সঙ্কট মোকাবেলা করছে প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটি।এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button