sliderস্থানিয়

কাজিপুরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলা মাতাতে আসছেন রুপালী পর্দার নাসরিন

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় আজ হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাসরিন। মেলা কমিটির পক্ষ থেকে তার আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ লোকজ সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই সোনামুখী মেলায় প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের সমাগম ঘটে। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রুপালি পর্দার এক সময়ের পরিচিত মুখ নাসরিনের উপস্থিতি মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা।

মেলা উদযাপন কমিটির একজন কর্মকর্তা জানান, “দর্শনার্থীদের সুস্থ বিনোদন দিতেই আমরা আজ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে মূল পরিবেশনায় থাকবেন নাসরিন। অনুষ্ঠানটি যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

নাসরিনের আগমনকে কেন্দ্র করে কাজিপুর ও আশপাশের এলাকার বিনোদনপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিকে মেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button