রাজনীতিশিরোনাম

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জাতিকে সুস্থ-সবল থাকতে হবে : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘উন্নয়ন ও সমৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জাতিকে সুস্থ-সবল থাকতে হবে। আর সুস্থ জাতির জন্য প্রয়োজন সুস্থ মা ও সুস্থ শিশু।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ইউনিসেফের অর্থায়নে গণযোগাযোগ অধিদপ্তর পরিচালিত দু’দিনব্যাপী কর্মশালার শেষ দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তথ্যসচিব আবদুল মালেক বিশেষ অতিথি এবং ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান নেহা কাপিল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
‘মা ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের ৬৪ জেলা ও ৪টি পার্বত্য উপজেলার তথ্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নতির পথে আরেক ধাপ এগিয়ে নিতে ২০২১ ও ২০৪১’র রূপকল্প বাস্তবায়নে প্রয়োজন জঙ্গি-মাদকমুক্ত সুস্থ সমাজ। আর সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতার বিকল্প নেই।’
হাসানুল হক ইনু বলেন, গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর স্তন্যদানের দু’বছর মা’কে অধিক পুষ্টির খাবার এবং শিশুর যত্মের পাশাপাশি সময়মত টিকা দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button