কাউখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বোত্তরা

এইচ.এম.নাছির,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের স্তরভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে। এ সময় হত্যাকারীরা মামুনের বাম পা বিচ্ছিন্ন করে নিয়ে কিছু দূরে একটি ব্রিজের নিচে ফেলে চলে যায়। এমনকি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার চেহারা বিকৃত করে দেয় দুর্বৃত্তরা। এ সময় নিহত ইউপি সদস্যের সাথে থাকা তার মোটরসাইকেল চালক সজলকেও পিটিয়ে আহত করা হয়। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




