আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কলম্বিয়ায় পুলিশ একাডেমিতে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ১০

কলম্বিয়ার রাজধানী বোগোটায় শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বোগোটার দক্ষিণে কঠোর নিরাপত্তাবেষ্টিত একটি পুলিশ একাডেমিতে এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে বলে এপির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় ১০ জন নিহত এবং আরো ৬৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পানামার ও আরেকজন ইকুয়েডরের নাগরিক রয়েছেন।
কলম্বিয়ার ইতিহাসে বিগত কয়েক বছরের মধ্যে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর ওপর এটি সবচেয়ে বড় হামলা।
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকো ঘটনাস্থল পরিদর্শনের পর এক বিবৃতিতে বলেছেন, ‘এটি শুধু তরুণ, নিরাপত্তা বাহিনী বা পুলিশের ওপর হামলা নয়, এটি সমাজের বিরুদ্ধে হামলা। এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’
এদিকে, হামলায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে ন্যাশনাল লিবারেশন আর্মির বামপন্থী বিদ্রোহীরা হামলাটি করতে পারে বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button