খেলা

কলম্বিয়াকে হারিয়ে চমক জাপানের

চমক দেখাল এশিয়ার দেশ জাপান। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যচে মঙ্গলবার তারা হারিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াকে। কাগজে কলমের শক্তিমত্ত্বায় কলম্বিয়া অনেক এগিয়ে থাকলেও মাঠের খেলায় জয় হয়েছে জাপানের।
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়া তারকা সমৃদ্ধ দল। অবশ্য এই ম্যাচে তারা মাঠে নেমেছিলো গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হামেস রদ্রিগেজকে ছাড়া। তারওপর ছয় মিনিটের সময় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার কার্লোস সানচেজ। তবু দলটি চেষ্টা করেছিলো লড়াই করার। শুরুতে গোল খেয়েও ফিরেছিলো সমতায়। কিন্তু ৭৩ মিনিটে হেডে জয়সূচক গোলটি পায় জাপান(২-১)।
সারানস্কে অনুষ্ঠিত ম্যাচে জাপান শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন শিনজি কাগাওয়া। জাপানের ফরোয়ার্ড ইউয়ায়া ওসাকোর দুর্দান্ত একটি শটে বক্সের মধ্যে কলম্বিয়ার মিডফিল্ডার কার্লোস সানচেজ হাত দিয়ে বল থামান। সানজেচ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, পেনাল্টি পায় জাপান। পেনাল্টি থেকে গোলটি করেন শিনজি কাগাওয়া (১-০)।
এক গোলে পিছিয়ে পড়া কলম্বিয়া গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। অবশ্য সাফল্য পেতে বেশ কিছুক্ষণ সময়ও লেগেছে তাদের। ম্যাচের ৩৯ মিনিটে গিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। ফ্রি-কিক থেকে ফার্নান্দো কুইন্টেরো চমৎকার গোলটি করেন। ফ্রি-কিকের সামনে প্রাচীর হয়ে দাড়ানো জাপানের খেলোয়াড়রা লাফিয়ে উঠলে পায়ের নিচ দিয়ে গড়িয়ে কিক নেন কুইন্টেরো(১-১)।
দ্বিতীয়ার্ধেও কলম্বিয়া এগিয়ে যাওয়া চেষ্টায় আক্রমণাত্মক ফুটবল খেলতে। কিন্তু খেলার ধারার বিপরীতে আবার গোলের দেখা পায় জাপান। ৭৩ মিনিটে কর্নার থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড ইউয়ায়া ওসাকো। পরে আর সেই গোল শোধ করতে পারেনি কলম্বিয়া। এবারের বিশ্বকাপে ইরানের পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে জয় পেল জাপান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button