খেলা

কলকাতা ছেড়ে কেন দিল্লিতে গম্ভীর? মুখ খুললেন শাহরুখ

দীর্ঘ সময় কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়েছেন গৌতম গম্ভীর। দুইবার শিরোপা জিতিয়েছেন। ১১তম আসরে এই অধিনায়ককেই ছেড়ে দেয় কলকাতা। ফলে নিলামে গৌতমকে লুফে নেয় দিল্লি ডেয়ার ডেভিলস। দুই কোটি ২০ লাখে তাকে নিয়েছে। কোচ রিকি পন্টিনের পরামর্শেই তাকেই দেয়া হয়েছে দলের নেতৃত্ব।
এ ব্যাপারে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘‘দিল্লি ডেয়ারডেভিলসকে অভিনন্দন। গোতিকেও শুভেচ্ছা। আমাদের হয়ে দারুণ পারফর্ম করেছে গম্ভীর। তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে কী, নিলামে আমাদের ভাবনায় ছিল গম্ভীর। রাইট টু ম্যাচ অপশন প্রয়োগ করে ওকে নেয়ার ইচ্ছা ছিল। নিলামের বহু আগে গম্ভীরের সাথে আমাদের কথাও হয়েছিল। এবার ওর সামনে কঠিন চ্যালেঞ্জ।’’
গৌতমকে ছেড়ে দেয়ার ব্যাপারে সংবাদমাধ্যমে এখনো পর্যন্ত কিছু বলেননি শাহরুখ খান। তবে সোশ্যাল সাইটে এক ভক্ত শাহরুখের কাছে এক লাইনে গম্ভীরের বিদায় সম্পর্কে জানতে চান। সেই ভক্তের আবদারে শাহরুখ শুধু বলেন, ‘‘আমরা গম্ভীরকে মিস করব।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button