করোনা : মানিকগঞ্জে পিপিই পরে ভুয়া পুলিশ-ডাক্তার সেজে ঘুরে বেড়াচ্ছে একদল দুস্কৃতিকারী

নিজস্ব প্রতিনিধি : সারাদেশ যখন করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী যখন বিরামহীন কাজ করে যাচ্ছে ঠিক এই সুযোগে পিপিই পরে ভুয়া পুলিশ, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সেজে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে একদল দুস্কৃতিকারী! মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান এমনই আতংকের কথা জানালেণ। পুলিশের ওই কর্মকর্তা জানালেন, পিপিই ( ব্যক্তিগত সুরক্ষা পোষাক) পরে পুলিশ, চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরিচয়ে কেউ বাড়ীতে এসে হাজির হলে আগে স্থানীয় থানায় খবর দিতে মানিকগঞ্জ পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
সদর থানার ওসি রকিবুজ্জামান আরো জানালেন, বর্তমান করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিকে পুজি করে কতিপয় দুস্কৃতকারী পিপিই পরিধান করে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহীনির সদস্য ,ডাক্তার চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর ভুয়া পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টা করছে একদল দুষ্কৃতি।
মানিকগঞ্জ থানা এলাকায়র জনগনকে এব্যাপারে সজাগ থাকার জন্য তিনি অনুরোধ জানিয়ে বলেছেন, এমনটি সন্দেহ হলে ঘরের দরজা না খুলে দ্রুত সদর থানার অফিসার ইনচার্জ ০১৭১৩৩৭৩৩৭৯ নম্বর বা পুলিশের কন্ট্রোল রুমে ০১৭৬৯৬৯২৭৯০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।




