Uncategorized
করোনা : বেলাবতে ১ ডাক্তার ও ৪ নার্সসহ নতুন করে আক্রান্ত ১২

নরসিংদীর বেলাবতে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । গত ৪ দিনে ৬০ জনের নমুনা পাঠানোর পর ১২ জন করোনা পজেটিভ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম।
আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য কর্মকর্তা জানান ইতিমধ্যে আক্রান্তদের চারজনকে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিরা নিজের ইচ্ছায় হাসপাতালে অথবা বাড়িতে যেখানে চিকিৎসা নিতে চাইবে, সেখানেই ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান, এ পর্যন্ত মোট ৮০ জনের নমুনা পাঠানো হয়েছে। যার মধ্যে ২৩ জন পজেটিভ।




