উপমহাদেশশিরোনাম

করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের স্যানিটাইজার বিক্রির ধুম!

বিশ্বের অন্যসব দেশের মতোই ভারতেও করোনাভাইরাস আতঙ্ক বাড়ছে। প্রাণঘাতি এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায় শুরু হয়ে গেছে টোটকা চিকিৎসা। এর মধ্যেই ভারতের ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিন্দু মহাসভা দাবি করেছে, গোমূত্র ও গোবরেই করোনাভাইরাসের সংক্রমণ নিরাময় সম্ভব।
এই দাবির ধারাবাহিকতায় গোমূত্র হ্যান্ড স্যানিটাইজার ও গোবর দিয়ে তৈরি সাবান বাজারে ছাড়া হয়েছে। ভারতের ই-কমার্স সাইটে সর্বাধিক বিক্রিত পণ্যের তালিকার শীর্ষে এখন কাউপ্যাথি নামে গোমূত্রে তৈরি হ্যান্ড স্যানিটাইজার। ৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ১০০ রুপিতে। অনলাইনে ২১০ রুপিতে পাওয়া যাচ্ছে ‘কাউপ্যাথি’ সাবানের ছয় থেকে সাতটির প্যাকেট।
‘কাউপ্যাথি’ স্যানিটাইজারের বিবরণে লেখা রয়েছে, দেশি গরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনো গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গার পানি মেশানো হয়েছে।
বিবরণে আরও বলা হয়েছে, এতে কোনো অ্যালকোহল নেই। হাতকে এটা আর্দ্র ও কোমহল রাখবে।
যদিও এই স্যানিটাইজার ও সাবান করোনাভাইরাসের সংক্রমণ ‘রুখেছে’ বলে হাতেকলমে কোনো প্রমাণ নেই। তবে দেশটির ই-কমার্স সাইটের বরাত দিয়ে এই সাবান ও স্যানিটাইজার বিক্রির ধুম পড়েছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button