আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা: দ. কোরিয়ায় নতুন সংক্রমণের জন্য দায়ী ধর্মীয় গোষ্ঠী!

দক্ষিণ কোরিয়ায় করোনার নতুন সংক্রমণের জন্য খ্রিস্টান ধর্মালম্বীদের একজন নেতাকে দায়ী করা হচ্ছে।
দেশটিতে গত পাঁচ মাসের মধ্যে এই প্রথম করোনাভাইরাসের সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা এর জন্য খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতাকে দায়ী করছেন।
তারা বলছেন, করোনাভাইরাসের বিধি-নিষেধ ভঙ্গ করার কারণে নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭৯ জনকে শনাক্ত করা হয়েছে যা শুক্রবারে শনাক্ত হওয়া সংখ্যার (১০৩) দ্বিগুণেরও বেশি।
নতুন সংক্রমণের বেশিরভাগেই ঘটেছে রাজধানী সিউল ও তার আশেপাশে।
কর্তৃপক্ষ বলছে, সারাং জেইল গির্জায় যারা গিয়েছিলেন তাদের মধ্যে ১০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এই গির্জার প্রধান একজন বিতর্কিত ধর্মীয় নেতা জুন কোয়াং-হুন। তিনি সরকারের কঠোর সমালোচক।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই নেতা বিধি-নিষেধ ভঙ্গ করে গত শনিবার সমাবেশের আয়োজন করেছিলেন এবং তাতে যারা অংশ নিয়েছিলেন তাদের তালিকা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে ব্যর্থ হয়েছেন।
রাজধানীতে শনিবার অনুষ্ঠিত সরকারবিরোধী এই সমাবেশে ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেছন, ধর্মীয় এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খবর বিবিসি‘র ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button