জাতীয়শিরোনাম

করোনা : দেশে এক দিনে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়ালো

দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জনের দেহে। এ পর্যন্ত এটিই এক দিনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা। এ সময়ে মারা গেছেন ২৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে এবং আক্রান্ত ৪২ হাজার ৮৪৪ জন।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৮২টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১টি। আক্রান্তের হার ২২.৩৩ শতাংশ।
নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ১৫ জন। সুস্থতার হার ২১.০৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।
মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৯ জন ও নারী চারজন।
বয়স বিশ্লেষণে জানা যায়, ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ একজন, ৩১-৪০ দুইজন, ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩২৮ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ১৭২ জনকে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button