আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা থেকে সেরে উঠলেন প্রিন্স চার্লস

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই সেরে উঠলেন ব্রিটেনের প্রিন্স চার্লস। সোমবার সেলফ আইসোলেশন থেকে বেরিয়ে এসেছেন তিনি। খবর বিবিসি।
তবে কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত না হলেও সেলফ আইসোলেশনে রয়েছেন তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।
ব্রিটিশ রাজপরিবারের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, চিকিৎসকের পরামর্শেই সেলফ আইসোলেশন অবস্থা থেকে বেরিয়ে এসেছেন চার্লস। সরকারি বিধিনিষেধ মেনে সাত দিন আইসোলেশনে থাকার পর ব্রিটিশ রাজপুত্র এখন সুস্থ বলেও জানান তিনি।
গত ২৫ মার্চ ক্ল্যারেন্স হাউস থেকে জানানো হয়, প্রিন্স চার্লসের করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর থেকে স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে সেলফ আইসোলেশনে ছিলেন চার্লস।
১০ মার্চ লন্ডনে মোনাকোর প্রিন্স অ্যালবার্টের সঙ্গে সাক্ষাৎ করেন চার্লস। প্রথমে প্রিন্স অ্যালবার্ট করোনায় আক্রান্ত হন। তারপরই চার্লসের শরীরে কভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। তবে কীভাবে সংক্রমিত হলেন, তা নিয়ে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button