বিবিধশিরোনাম

করোনা আতঙ্কে টয়লেট টিস্যু নিয়ে দুই নারীর মারামারি (ভিডিও)

করোনাভাইরাসের আতঙ্কে মাস্ক, টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজার সংগ্রহে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে মানুষ। ফার্মেসিতে ভিড় পড়ে গেছে। হুট করে চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যগুলোর সংকট তৈরি হয়েছে, অনেক জায়গায় দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরাও।
এমন পরিস্থিতিতে টয়লেট টিস্যু নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দুই নারী। এমন পরিস্থিতিতে টয়লেট টিস্যু নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দুই নারী।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে সেটি ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ডিপার্টমেন্টাল স্টোরে দুই নারী রীতিমতো হাতাহাতি ও মারামারি করছেন। আশপাশে কয়েকজন চেষ্টা করেও তাদের থামাতে পারছে না। তবে অনেক কষ্টে শেষপর্যন্ত তাদের এই মারামারি থামানো যায়।
জানা যায়, কয়েকজন নারী শপিং করতে এসে ডিপার্টমেন্টাল স্টোরে যত টয়লেট টিস্যু ছিল, সব ট্রলিতে ভরে নেন। পরে আসা আরেক নারী গোটা স্টোর খুঁজেও টয়লেট টিস্যু পাননি। তখন তিনি ওই নারীদের ট্রলি থেকে একটি টয়লেট টিস্যু নিতে চান। এতে ট্রলির সঙ্গে থাকা নারী রাজি না হলে দুজনের মধ্যে তর্কাতর্কি-হাতাহাতি লেগে যায়।

Human greed, selfishness and mean are worst than the #coronoavirusoutbreak itself is ☹️#coronavirus is exposing the worst side of human beings just for toilet paper somewhere in west. pic.twitter.com/AhMOVrH25k

— Santosh Addagulla (@santoshspeed) March 12, 2020

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button