sliderশিরোনামসুস্থ থাকুন

করোনায় শনাক্ত ২৮, আরও ১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৭ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৩৩টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
২৪ ঘণ্টা মারা যাওয়া ব্যক্তি নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৪ জন এবং নারী ১০ হাজার ৫৩৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ব্যক্তির বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে শূন্য, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button