করোনায় শনাক্ত বেড়ে ৫৬ জন, মৃত্যু শূন্য

গত ২৪ ঘণ্টায় করোনায় আজও মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন।
নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮১ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ। যা আগের দিন ছিল ১ দশমিক শূন্য ৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭১৭ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ এবং ৬ হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৩ জন এবং নারী ১০ হাজার ৫২৯ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে শূন্য ,ু রংপুর বিভাগে ১ জন, খুলনা বিভাগে শূন্য , বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে শূন্য রোগী শনাক্ত হয়েছেন।




