আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ছাড়ালো

ভয়াবহ করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত সংখ্যা দুই লাখ এক হাজার ৪৩৬ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজারের অধিক।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগ এই তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নিয়মিত তথ্য সংরক্ষণ করছে।
চীনের পর করোনার নতুন কেন্দ্র এখন ইউরোপ। এই অঞ্চলে ইতালি, ফ্রান্স ও স্পেনে ভয়াবহ রূপ ধারণ করেছে কভিড-১৯। তিন দেশে সব মিলিয়ে মারা গেছে ৩ হাজারের অধিক, যার মধ্যে ইতালিতেই মৃত আড়াই হাজার। আক্রান্ত ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
ইতালির পর সবচেয়ে বেশি মৃত্যু ইরানে। দেশটিতে মারা গেছে এক হাজার জন। আক্রান্ত ১৬ হাজারের অধিক। ইরান সরকারের অনেক শীর্ষ কর্মকর্তা, পার্লামেন্টের এমপিও করোনায় আক্রান্ত।
এদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনা ছড়িয়ে পড়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে মারা গেছে ৭১ জন।
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। মৃতের মধ্যে ৩ হাজারের অধিক ওই অঞ্চলের বাসিন্দা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button