করোনায় বিশ্বে একদিনে রেকর্ড আক্রান্ত
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এমনটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, বিশ্বে এটি একদিনে করোনায় আক্রান্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেন, মাত্র চারটি দেশেই নতুন করে আক্রান্তদের দুই তৃতীয়াংশ রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হচ্ছে, এই মহামারি নিয়ে আরো দীর্ঘ পথ পারি দিতে হবে বিশ্বকে।
আক্রান্তের সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ শিথিল করা হচ্ছে লকডাউন। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ। এছাড়া ৯২ হাজার বেশি মানুষ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন।




