রাজনীতিশিরোনাম

করোনায় বগুড়ার সাবেক এমপি শাহজাহান তালুকদারের মৃত্যু

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান তালুকদার করোনাভাইরাসে মারা গেছেন।
রোববার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।
শাহজাহান তালুকদার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বলে বলে জাতীয় পার্টি চেয়ারম্যারের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী নিশ্চিত করেছেন।
তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে, শাহজাহান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, মরহুম শাহজাহান তালুকদার ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত অনুরাগী। গণমানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি। হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তার অবদান অক্ষয় হয়ে থাকবে। শাহজাহান তালুকদারের মৃত্যুতে জাতীয় পার্টি এক আদর্শবান নেতাকে হারাল।
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান তালুকদারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button