জাতীয়শিরোনাম

করোনায় প্রাণ গেল সাংবাদিক আফজাল মোহাম্মদের

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজাল মোহাম্মদ। বৃহস্পতিবার বিকাল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।(ইন্নালিল্লাহ….রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩১ বছর।
আফজাল মোহাম্মদের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে পারিবারিক সূত্রে। তবে তার আগে রাত আটটায় ঢাকা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আফজালের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে রাত সাড়ে আটটায় নেয়া হবে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) কার্যালয়ে। এ সংগঠনে নির্বাহী কমিটির সদস্য ছিলেন আফজাল। পাশাপাশি বিজেসির গবেষণা সহযোগী হিসেবেও দায়িত্বরত ছিলেন তিনি।
আফজালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংগঠনটি। এছাড়াও শোক ও সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের অন্য সংগঠনগুলোও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button