Uncategorized

করোনায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

সংবাদদাতা, সাতক্ষীরা : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি (৭০)।
শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর আগে নমুনা পরীক্ষায় আব্দুল গণি’র শরীরে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুর রাজ্জাক রনি।
তিনি আরও বলেন, কিছুদিন যাবৎ জ্বরসহ করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে সোমবার (৩ আগস্ট) উন্নত চিকিৎসার জন্য আব্দুল গণিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। ওদিনই করোনা পরীক্ষার জন্য আব্দুল গণি’র নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহের তিনদিন পর বৃহষ্পতিবার রিপোর্টে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকলেও, ক্রমশ শারিরীক অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
ইতোমধ্যেই আব্দুল গণি’র মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা রাজধানী থেকে গ্রামের বাড়ী দেবহাটা উপজেলার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বাদ মাগরিব জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, আব্দুল গণি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একই সাথে তিনি দীর্ঘদিন ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে দায়িত্বরত বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা। পরপর টানা দু’বার তিনি নির্বাচিত হন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button