
পোশাক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টিম গ্রুপের পরিচালক আবদুল ওয়াদুদ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার রাতে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র জ্যেষ্ঠ সহ-সভাপতি ফয়সাল সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ মে টিম গ্রুপের পরিচালক ওয়াদুদ ও তার পরিবারের সদস্যদের কভিড-১৯ শনাক্ত হয়।
জানা গেছে, নিজের গাড়ির চালক থেকে করোনা সংক্রমিত হয়েছিলেন আবদুল ওয়াদুদ। পরে তার পরিবারের সদস্যদের এবং চালককেও রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫৯ জনের।




