আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় কিংবদন্তি উপস্থাপক ল্যারি কিং এর মৃত্যু

মার্কিন টকশো কিংবদন্তি ল্যারি কিং মারা গেছেন। শনিবার লস এঞ্জেলস সময় সকালে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এ খবর দিয়েছে দ্য মিরর।
দীর্ঘ ছয় দশকের বেশি সময়ের পেশাজীবনে নানা রকমের স্বীকৃতি পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে পিবডি ও অ্যামি অ্যাওয়ার্ডও। সত্তরের দশকে তার ‘দ্য ল্যারি কিং শো’ বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৮৫ থেকে ২০১০ সালের মধ্যে সিএনএনে ‘ল্যারি কিং লাইভ অন সিএনএন’ নামের অনুষ্ঠান উপস্থাপনা করেন।
রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বিনোদনজগতের তারকা ও ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।
মৃত্যুর আগের বছরগুলোতে হৃদরোগসহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন ল্যারি কিং। কর্মজীবনে তিনি ইউএসএ টুডে পত্রিকায় ২০ বছরের বেশি সময় ধরে লিখে গেছেন। এছাড়া রাশিয়ার সরকারি সম্প্রচার মাধ্যম হুলু ও আরটিতে ‘ল্যারি কিং নাউ’ নামে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button