জাতীয়শিরোনাম

করোনায় এক দিনে ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৪ হাজার ছাড়ালো

এক দিনেই দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জন।
আর আক্রান্ত হয়েছেন আরো ৮৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জন।
রবিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, মৃত্যু ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন। আর নারী চারজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট দুই হাজার ৬৫০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button