করোনায় আক্রান্ত কিনা বুঝবেন যে তিন লক্ষণে

প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত সারাবিশ্বে ১৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ জনে দাড়িয়েছে।
এ ভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়িয়ে যেতে পারে। তাই বিশ্বব্যাপী মানুষের মধ্যে ভাইরাসটি নিয়ে ব্যপক আতঙ্ক তৈরি হয়েছে।
সাম্প্রতিক একটি মেডিকেল জার্নালে তিনটি লক্ষণের কথা বলা হয়েছে। যেখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার দেহে COVID-19 এর সংক্রমণ শুরু হয়েছে কিনা!
প্রথমত, আপনার দেহে করোনা থাবা বসালে প্রথম পাঁচদিন আপনার কাশির সঙ্গে শুকনো কফ থাকবে।
দ্বিতীয়ত, হঠাৎ করেই খুব জ্বর আসবে। আর সেই জ্বর চট করে নামতে চাইবে না।
তৃতীয়ত, জ্বরের সঙ্গে শুরু হবে শ্বাসকষ্ট। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে ফুসফুসে। ফুসফুস ফুলে ওঠা থেকে নানারকম সমস্যা দেখা দেবে শরীরে। সেই সঙ্গে সারা শরীরে ব্যথা এবং সর্দি থাকবে।




