আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনার ভেতর কিমের দেশে বিশাল শোভাযাত্রা

করোনাভাইরাস উপেক্ষা করে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া শনিবার বড় ধরনের শোভাযাত্রা ও প্রদর্শনীর আয়োজন করেছে।
দেশটির নেতা কিম জং উনের ক্ষমতাসীন দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এতে অত্যাধুনিক অস্ত্রেও প্রদর্শন করা হবে বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রী বৃহস্পতিবার পার্লামেন্টকে বলেছেন, ‘বড় ধরনের শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে অনুমান করা যাচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ইমেজ থেকে এমন ধারণা করা হচ্ছে।’
বিশাল এই শোভাযাত্রা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বজুড়ে করোনা মহামারির দাপট চলছে এবং ঝড়ের তাণ্ডবে উত্তর কোরিয়া অনেকটাই লন্ডভন্ড।
উত্তর কোরিয়ার এ ধরনের সমাবেশ ও শোভাযাত্রায় সাধারণত দেশটির প্রভাবশালী রাজনীতিবিদেরা বক্তব্য রাখেন। এ ধরনের আয়োজনে সাধারণ মানুষের উপস্থিত থাকটা বাধ্যতামূলক।
শোভাযাত্রার পরে কোনো আলোচনা সভা থাকলে, সেখানে কেউ ঘুমাতে পারে না। ঘুমিয়ে পড়লে বড় সমস্যায় পড়তে হবে। কিউ জং-উনের একটি ইভেন্টে ২০১৫ সালে প্রতিরক্ষামন্ত্রী একটু ঘুমিয়ে পড়ায় প্রকাশ্যে তাকে হত্যা করা হয়!
তাদের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া বলছে, ‘কিম শনিবার বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button