খেলা

করোনার ভেতর অলিম্পিকে যাচ্ছে না কানাডা

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি আকার ধারণ করায় আসন্ন টোকিও অলিম্পিক থেকে নিজেদের সরিয়ে নিল কানাডা। কানাডিয়ান অলিম্পিক কমিটিকে উদ্ধৃত করে সোমবার এই খবর দিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা আইওসির কাছে আসর কমপক্ষে এক বছর পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। দলটি প্যারাঅলিম্পিকেও খেলবে না।
কানাডা টিমের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি এই সময়ে খেলার থেকে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও এই অবস্থায় অলিম্পিক নিয়ে সংশয় প্রকাশ করছেন। তিনি বলেছেন, কোনো উপায় না থাকলে স্থগিত করে দিতে হবে।
আবে এখন এই কথা বললেও গত সপ্তাহে আশা দেখিয়েছিলেন। তখন জানান, যথা সময়ে খেলা শুরু করতে জাপান চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন নভেল করোনাভাইরাসের আতঙ্ক জয় করতে চাওয়ার ঘোষণাও দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button