শিরোনামশীর্ষ সংবাদ

করোনাভাইরাস নিয়ে যা আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সারা বিশ্বে এক কোটি ছাড়িয়েছে নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এবার নতুন ভয়াবহ একটি পর্যায়ে ঢুকছে বিশ্ব।
ইউরোপ ও এশিয়ার কিছু দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ এসেছে বটে, কিন্তু বিশ্বের অনেক দেশে কোভিড-১৯-এ আক্রান্ত শনাক্ত বাড়ছে উচ্চগতিতে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, বিশ্বের ১ মিলিয়ন বা দশ লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত হতে সময় লেগেছে তিন মাস। কিন্তু, শেষ ১০ লাখ রোগী মাত্র আট দিনে পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ আমেরিকা অঞ্চলের এক কর্মকর্তা বলছেন, ‘যে সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, তা হলো শনাক্ত হওয়ার সংখ্যা। কিন্তু, এটা আসলে পানির ওপর ভেসে থাকা বরফের চাঁইয়ের মতো। আমরা কেউ জানি না, আসল সংখ্যা কত হতে পারে।’
দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও আফ্রিকার কিছু দেশে করোনায় শনাক্তের গ্রাফ ঊর্ধ্বমুখী।
যুক্তরাষ্ট্র করোনা শনাক্ত ও করোনায় মৃতের সংখ্যার দিক থেকে সবার চেয়ে এগিয়ে থেকে এখনো নতুন রোগী শনাক্ত করছে সবার চেয়ে বেশি। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে লকডাউন শিথিল করার পর রোগী শনাক্তের হার বেড়েছে।
এ ছাড়া ব্রাজিলে করোনায় আক্রান্ত শনাক্ত ১০ লাখ ছাড়িয়ে গেছে। সেখানেও কোভিড-১৯ রোগী বাড়ছে হু হু করে।
চলতি জুন মাসের এ সময়টায় এসে ব্রাজিল, মেক্সিকো, ভারত ও দক্ষিণ আমেরিকায় রোগী শনাক্ত বেড়েছে। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button