slider

কবি নজরুলের সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার সমাজ চাই

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ : ”জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান,মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান” এই ¯েøাগানকে সামনে রেখে আজ মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তীতে অত্র বিদ্যালয় ও বারসিক এর যৌথ আয়োজনে জেন্ডার সংবেদনশীল সমাজের জন্য সৃজনশীল মেধা বিকাশে শিক্ষার্থীদের মাঝে কুইজ, গান ও আন্ত:প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন-আর-রশিদের সভাপতিত্বে ও বারসিকের প্রকল্প সহায়ক রিনা আক্তারের সঞ্চালনায় বিদ্রোহী কবির জীবন আদর্শ ও আমাদের করনীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব কল্যান স্যানাল, সিনিয়র সহকারি শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস, সহকারি শিক্ষক প্রতিমা রাণী সরকার, সংগীত শিক্ষক মায়া রানী সাহা,বারসিক সিংগাইর এলাকা সমন্বয়কারি শিমুল কুমার বিশ^াস প্রমুখ। কর্মসূচির ধারনাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও প্রকল্প সহায়ক আছিয়া আক্তার। আলোচনা শেষে নজরুল গীতি পরিবেশন করেন বিটিভির তালিকাভুক্ত বিশিষ্ট শিল্পী জনাব ইউসুফ আলী, তবলাবাদক নয়ন সরকার। এছারাও কবির জীবনের ্্্্্্্্উপর ধারনাপত্র পাঠ করে দশম শ্রেনীর ছাত্রী সীমা আক্তার, তারপর কবি কাজী নজরুলের জীবনীর প্রেক্ষিতে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতিযেগিতায় অংশগ্রহনকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বিজয়ীরা হলেন সীমা আক্তার, আফরিন আক্তার এবং আফরিন সুলতানা তুলি। বক্তারা বলেন, বাংলা সাহিত্যের এক বিস্ময়ক প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক ও ্উপন্যাসের মতো সাহিত্যের প্রতিটা ক্ষেত্রে তার ছিল অগাধ বিচরন। নিজেই লিখতেন গান, সেইসব গানের সুর এবং সেইসাথে গাইতেনও গান। এছাড়াও পাশাপাশি সাংবাদিক হিসেবে ধরেছিলেন কলম এবং করেছিলেন নানা আন্দোলন রাজিৈনতক অধিকার আদায়ের জন্য। বক্তারা আরো বলেন তিনি ছিলেন ধর্মান্বতা ,কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার। এই সব কাজের জন্য তিনি বিদ্রোহী কবির খ্যাতি অর্জন করেছেন । তার এই সৃজনশীল প্রতিভা ছড়িয়ে যাক যুব সমাজে। নারীবান্ধব সমাজের জন্য তার ই আদর্শে গড়ে উঠুক সাম্য ও অসাম্প্রদায়িক ন্যায্যতার বহুত্ববাদি সমাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button