কবি ও সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদারের কাব্যগ্রন্থ সে ফিরবে না আর গ্রন্থের মোড়ক উন্মোচন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার দাউদকান্দি চৌধুরী এন্ড সন্স অডিটোরিয়ামে দাউদকান্দির কৃতি সন্তান, কবি ও সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদারের ৬ষ্ঠ কাব্য গ্রন্থ সে ফিরবে না আর বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মোড়ক উন্মোচন করেন দাউদকান্দির আরেক কৃতি সন্তান খ্যাতনামা নাট্যকার আরমান চৌধুরী রবিন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ,দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ফিউচার আইসিটি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিউল বাশার সুমন। স্থানীয় সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ খান, লিটন সরকার বাদল,ওমর ফারুক মিয়াজি, জহিরুল ইসলাম জিল্লু,আলমগীর হোসেন ও সমাজ সেবক তৌফিক রুবেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মামুন আহম্মেদ।




