জাতীয়শিরোনাম

কবি আল মাহমুদ আইসিইউতে

কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে। কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানান, আল মাহমুদ খুব বেশি অসুস্থ হয়ে পড়ায় সন্ধ্যায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতা‌লে নেয়া হয়।
আল মাহমুদের বয়স এখন ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক তিনি।
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন, তিনি কবি আল মাহমুদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button