slider

কটিয়াদীতে বিদ্যালয়ের নির্বাচন ঘিরে সংঘর্ষ পাল্টাপাল্টি মামলা

প্রতিনিধি কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদী পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ঘিরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গত মঙ্গলবার এ ঘটনার জেরে হামলা হয়েছে প্রতিপক্ষের বাড়িতে। এর আগেই উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ‘আমার লোক ছাড়া অন্য কারও মনোনয়ন ফরম জমা নেওয়া যাবে না’ বলে হুমকি দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম। গত মঙ্গলবার ঘটে এ ঘটনা। এসব ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়েছে থানায়। পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি তপশিল ঘোষণা করেন প্রধান শিক্ষক এ কে এম মুহিবুর রহমান। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন ছিল মঙ্গলবার। এদিন সাইফুল ইসলামের নেতৃত্বে প্রার্থীদের বাধা দেওয়া হয়। এ নিয়ে তর্কাতর্কির পর সাইফুল ইসলামকে মারধর করা হয়। পরে দুই পক্ষে সংঘর্ষ হয়। রাতে তাঁর সমর্থকরা হামলা চালায়।

এএসপি সুজন চন্দ্র সরকার বলেন, তিনটি মামলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মামলার আসামি যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য শহীদুল্লাহ পুলিশি প্রহরায় চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button