রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্ব মন্ডলভোগ গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি সহ দুইজনকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৬ এপ্রিল শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার মন্ডল ভোগ গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি শরীফ মিয়ার পূর্ব মন্ডলভোগ গ্রামের বাড়িতে, শনিবার গভীর রাতে কটিয়াদী মডেল থানা পুলিশ পলাতক আসামী শরিক মিয়া ও মনির হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ মনির হোসেন এর শরীরে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে ৬ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। এ ব্যাপারে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার কৃতদের কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Related Articles
নিয়ামতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
April 17, 2022
Check Also
Close
-
শনাক্তের হার ২.৬৩ করোনায় আরও ৮ জনের মৃত্যুMarch 6, 2022