কটিয়াদীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । ২৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ জনাব নুর মোহাম্মদ।
পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাগরুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র শওকত ওসমান , কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লোহা জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, উপজেলা যুবলীগের সভাপতি শারফুল কাদের মনির, কটিয়াদি ডিগ্রী কলেজের সাবেক এজিএস রুহুল আমিন রেনু সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ।



