slider

কটিয়াদীতে বিল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমূরদিয়া ইউনিয়নের তেরগাতি বিল থেকে নিখোঁজের একদিন পর সাধন চন্দ্র সূত্রধর (৮০)নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে কটিয়াদী মডেল থানার পুলিশ। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায় ১৫ জুলাই সোমবার বিকেল থেকে নিখুঁজ ছিলেন সাধন চন্দ্র সূত্রধর । পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও না পেয়ে, অবশেষে তার ছেলে লিটন চন্দ্র সূত্রধর কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরিবারের লোকজন আরো জানায় যে নিহত সাধন চন্দ্র সূত্রধর কিছুটা ভারসাম্যহীন ও অসুস্থ ছিলেন। পরদিন ১৬ জুলাই মঙ্গলবার বিকেলে এলাকার কিছু লোক, মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতী গ্রামে, বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ভাসমান লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের ছেলে লিটন সূত্রধর সহ অন্যান্যরা লাশটি সনাক্ত করে। নিহত সাধনচন্দ্র সূত্রধর (৮০) কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতি গ্রামের মৃত সুরেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button