কটিয়াদীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফএর চাল বিতরণ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদে বুধবার ২১শে জুন শেখ হাসিনাবাংলাদেশ খোদা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় এর বরাদ্দকৃত ভিজিএফ এর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউনিয়নের গরীব অসহায়, হত দরিদ্র দিনমজুর ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এসময় ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দসহ প্রতিটি সাধারণ ওয়ার্ড এর সদস্য এবং এবং সংরক্ষিত মহিলা আসনের সমস্ত সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাল বিতরণ কর্মসূচি তদারকিতে ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সুদেব সাহা।
চাল বিতরণ শেষে চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ বলেন এলাকার গরিব দুস্থ অসহায় মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর চাল পেয়ে খুবই খুশি। তিনি আরো বলেন নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার জনগণের কল্যাণে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও উন্নয়ন কর্মকাণ্ডের কাজ করে যাব ইনশাল্লাহ।




