slider

কটিয়াদীতে দুই দিন ব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে ।
১৫ মে সরকারি কলেজে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিতে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম সেবা (পিপিএম বার), রুবেল মাহমুদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কিশোরগঞ্জ, মোঃ মোরশেদ আলম জেলা নির্বাচন অফিসার কিশোরগঞ্জ সহ আরো অনেকে। এছাড়াও কটিয়াদী উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ যারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ভোট গ্রহনে অংশগ্রহণ করবেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ আজ ১৬ মে বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button