slider

কটিয়াদীতে ট্রাকের ধাক্কায় স্বর্ণ ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কটিয়াদী বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী। নিহত স্বর্ণকার আল-আমিন (৩১)কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীর চর গ্রামের রতন মেয়ার ছেলে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় গত ৫ ফেব্রুয়ারি সোমবার ব্যবসায়িক কাজ শেষে কিশোরগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে রাত দশটার দিকে ১৪০০ তে এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে বালুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নেয়, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন দীর্ঘদিন ধরে কটিয়াদী বাজারে সুনামের সাথে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button