sliderস্থানিয়

কটিয়াদীতে জমি বিরোধে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ জাকির হোসেন (২৮) নামের এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।

৮ আগষ্ট শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে (মাগুরা-কুড়িখাই) এলাকায় এ নৃশংস ঘটনাটি ঘটে । নিহত জাকির হোসেন এলাকার শিবলু মিয়া ও জরিনা বেগম দম্পতির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পাঁচ মাস আগে ছুটিতে বাড়ি আসেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় শনিবার রাতে জাকির হোসেন বাড়ির কিছু দূরে, একটি বিল থেকে মাছ ধরে হেটে একাই বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং তাদের হাতে থাকা ধাড়ালো ছুঁরি দিয়ে সরাসরি জাকিরকে বুকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় জাকির তার বুকে ছুরিবিদ্ধ থাকা অবস্থাতেই চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে, দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আর ও জানান, নিহত জাকিরের পরিবারের সাথে তার প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা -মোকদ্দমার চলছিল। তার জেরেই এই ঘটনা ঘটতে পারে।

৯ আগস্ট রবিবার সকালে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের বক্তব্য ও প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধেই, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে। আমরা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।

মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় কটিয়াদী থানায়, একটি হত্যা মামলা দায়েরের ও প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button