sliderস্থানিয়

কটিয়াদীতে গাঁজা ও প্রাইভেটকার সহ গ্রেফতার ২

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার, চাঁন্দুপুর ইউনিয়নের চারিয়া গ্রাম থেকে ৩০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদীর মডেল থানার আওতাধীন ভাট্টা হাওর পুলিশ তাদন্ত কেন্দ্রের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১৩ আগস্ট দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় ভাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে, এসআই মোঃ ফখরুল ইসলাম, এস আই মানস ভদ্র, এস আই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের চারিয়া গ্রামে, এক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সরবরাহ করার সময় দুই মাদক ব্যবসায়ীকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার সহ গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। হৃদয় মিয়া(৩০) পিতা জালাল উদ্দিন, মাতা ফিরোজা বেগম, সাং-আমলাপাড়া নিউ টাউন, থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জ ২। মুজিবুর রহমান (৬০) পিতা মৃত আব্দুল মান্নাফ,মাতা মৃত আয়শা খাতুন সাং-তুলাতুলি, মুছাপুর থানা রায়পুরা, জেলা নরসিংদী।

এ ব্যাপারে ভাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া সংবাদ মাধ্যমকে জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button